সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদন থানা পুলিশ নাশকতা ঠেকাতে কঠোর ভুমিকায় 


আলী আজগর (পনির) নেত্রকোনা প্রতিনিধি

eshomoy.com || 2023-10-31 18:45:30
মদন থানা পুলিশ নাশকতা ঠেকাতে কঠোর ভুমিকায় 

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশজুড়ে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নেত্রকোনার মদনের পুলিশ প্রশাসন।

পুলিশের আশঙ্কা অবরোধ কে কেন্দ্র করে যে কোন সময় যে কোন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হতে পারে দুইদলের নেতাকর্মীদের দ্বারা।

আরও পড়ুন- রাজনগরে ৪ কেজি গাঁজা সহ কিশোর আটক

রোজ মঙ্গলবার (৩১ অক্টোবর ) সারাদেশের ন্যায় মদনেরও গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় পুলিশ কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে দেখা যাচ্ছে। অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহিংসতা করতে পারে দল দুইটির নেতাকর্মীরা। এ নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা মাঠে অবস্থান করছেন।

মদনের কোথাও নাশকতা করার পরিকল্পনা  করলে সে যেই হোক ছাড় দেওয়া হবে না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম। পুলিশ প্রশাসন মাঠে রয়েছে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য।

তিনি এও বলেন, মদনের কোথাও বিশৃঙ্খলা যাতে না হয় তা ঠেকাতে নিয়মিত পুলিশ টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করছেন।তিনি এও জানান,মদনের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানোরও নির্দেশনা প্রদান করেন। যেমন মদন বাস টার্মিনাল, তেলের পেট্রোল পাম্পের প্রবেশ পথে। চিকিৎসা সেবা কেন্দ্র ও বাজারের বিভিন্ন মার্কেটে।

 এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া জানান, অবরোধকে কেন্দ্র করে মদনের জনগণের জানমালের ক্ষতি করলে ,সে যে দলেরই হোক না কেন তা কঠোর হাতে দমন করা হবে।

আরও পড়ুন- নবীগঞ্জ পৌর সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহবান

ইসময়/একে/এমআরএম