ঢাকায় বিএনপির-জামায়াতের রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা ৭ দেশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছে ঢাকায় অবস্থিত ৭ দেশের দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, ঢাকায় ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিয়তায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ে সরকার উদ্বিগ্ন। আমরা সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি।
আরও পড়ুন: কালিগঞ্জ থানার তদন্ত ওসি এবাদ আলী প্রত্যাহার
একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। 
সেই বিবৃতিতে সহিংসতা থেকে বিরত থাকতে বলা হয় ও সংযম প্রদর্শন এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে গত রোববার (২৯ অক্টোবর) রাজনৈতিক সহিংসতার বিষয়ে গভীর শোক প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে আজ (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জানাতে বিদেশি মিশন ও রাষ্ট্রদূতদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফ করবেন তিনি।
আরও পড়ুন: টানেল উদ্বোধন: চট্টগ্রামজুড়ে সাজ সাজ রব
ইসময়/একে/এমআরএম