জাতীয় শোক দিবস উপলক্ষে, ‘একই রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় ১৪ আগস্ট সোমবার মদন সরকারি হাজী আদ্দুল আজিজ খান ডিগ্রী কলেজে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন- নেত্রকোনার কেন্দুয়ায় পতিত জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

তাওহিদুর রহমান (অফিসার ইনচার্জ) এর সঞ্চালনায় মো: রবিউল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনা) ‘বিনা মূল্য রক্তের গ্রুপ’ নির্ণয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আরও পড়ুন- নেত্রকোনায় স্ত্রীকে খুন করে আগুনে পুড়ে ফেলা হয়, স্বামী ও দেবর আটক
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (ওসি তদন্ত মদন থানা) এসআই আজিজ, এসআই শরিফ। বিশেষ অতিথী ছিলেন মো: আব্দুল হান্নান শামীম - বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মদন উপজেলা শাখা।

আরও উপস্থিত ছিলেন অত্র সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন- ‘নারীকে ভাড়া করে এনে পালাক্রমে গণধর্ষণ ও পরে হত্যা’
ই-সময/আরএম/এমআরএম