সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : আইন-আদালত

আজ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে, আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
আজ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে, আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন
সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের অপরাধে দায়ের করা মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। আজ সোমবার (১৫ ডিসেম্বর) এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আপিল করার সিদ্ধান্তের এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মূলত, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের 'রাজাকার' বলে উসকানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সাথে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেয়ার মনবসনা জানান তিনি। তার এই উসকানি ও আদেশের পর রংপুরে আবু সাঈদকে গুলি করে পুলিশ।

এই মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। এরপরই প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা।