সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়ায় পতিত জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


শামীম আহমেদ - কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-12 20:32:45
নেত্রকোনার কেন্দুয়ায় পতিত জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রামের বৈশ্যপাট্টা মডেল একাডেমি হয়ে মনকান্দা রাস্তার পাশের পতিত জমি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ আগষ্ট)  সকাল বেলায়  যুবকের গলাকাট লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন এলাকার লোকজন।

আরও পড়ুন- গ্রাম্য শালিশে এক পরিবারকে গৃহবন্দী রাখার অভিযোগ

এলাকাবাসী জানায়, নিহত যুবককে ধারালো অস্ত্রের মাধ্যমে রাতের বেলায় জবাই করে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত যুবকের  গলায় আঘাতের চিহ্ন এবং রাস্তায় রক্তের দাগের আলামত দেখা গেছে। গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যান  মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।  খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি এবং ওসি আলী হোসেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন- নেত্রকোনায় স্ত্রীকে খুন করে আগুনে পুড়ে ফেলা হয়, স্বামী ও দেবর আটক

সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, নিহতের লাশ প্রথমে অজ্ঞাত হিসাবে স্থানীয়রা থানায় খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি। পরে মৃতদেহের পকেটের একটি কার্ড দেখে লাশে পরিচয় নিশ্চিত করেছি ।

কেন্দুয়া থানার উপ-পরিদর্শক মির্জা সফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম বাদল মিয়া (৩৪)। তিনি কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথুলিয়া গ্রামের  সুলতু মিয়ার পুত্র। তিনি ভাড়ায় মটর সাইকেল চালাতেন। ধারনা করা হচ্ছে গলাকেটে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- নেত্রকোনায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি

ই-সময়/আরএম/এমআরএম