নেত্রকোনার কেন্দুয়া পাছহার বড়বাড়ি গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
২৮শে জুলাই (শুক্রবার) জুম্মার নামাজের সময় মসজিদ কমিটি গঠন বিষয় নিয়ে আলোচনার সময় সারোয়ার হোসেন(২৭) পিতা রহমত আলী নিজ মতামত প্রকাশ করায়, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিনের ছোট ভাই জসিম উদ্দিন (৫৫)সারোয়ার হোসেনের উপর চওড়া হয় এবং মারধর করে।
এঘটনার জের ধরে বিকাল ৩:৩০ মিনিটের সময় জসিম উদ্দিন কে একা পেয়ে সারোয়ার হোসেন ও তার সহযোগীরা মারধর করে আহত করে।
অবস্হা বেগতিক হওয়ায় কেন্দুয়া স্বাস্হ্য কমপ্লেক্স থেকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। পরিস্হিতি নিয়ন্ত্রনের জন্য ঘটনাস্হলে পুলিশ অবস্হান করছে।
ই-সময়/শা.হো/এমআরএম