সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : আইন-আদালত

লালপুরের অবৈধ পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা


ইমাম হাছাইন পিন্টু নাটোর

eshomoy.com || 2024-02-01 11:25:45
লালপুরের  অবৈধ পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বোয়ালিয়া পাড়া এলাকায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে বজলুর রহমান(৪৫)নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 


দন্ডপ্রাপ্ত বজলুর রহমান একই এলাকার সৌরভ সাহার ছেলে ও আড়বাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য(মেম্বার)বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।

আরও পড়ুনঃ বরগুনায় প্রতিপক্ষের মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ইউপি সদস্য বজলুর রহমান মাটি কাটার খননযন্ত্র (ভেকু)তার আয়ত্বে রেখে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে প্রায় ১৮/২০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন করছিলেন।

 

 

এ বিষয়ে লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)আরাফাত আমান আজিজ জানান,এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা বজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।সেই সাথে অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।