সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

৩০০ ফিটে দুর্ঘটনার কবলে ১০ কোটি টাকার রোলস রয়েস।


eshomoy.com || 2025-07-20
৩০০ ফিটে দুর্ঘটনার কবলে ১০ কোটি টাকার রোলস রয়েস।

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।গতকাল বিকেলে এই দুর্ঘটনার এই ঘটনা ঘটে। এতে রোলস রয়েসটির চালক  সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোলস রয়েস ঘোস্ট মডেলের গাড়িটি বসুন্ধরা আবাসিক এলাকার দিক থেকে পূর্বাচলের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি রিকশা লেন পরিবর্তন করলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর পরই প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই গাড়িটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়িটির সামনের বাম্পার, হেডলাইট এবং বনেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত রোলস রয়েস এবং রিকশাটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে খিলক্ষেত থানার একজন কর্মকর্তা জানান, "আমরা উভয় চালকের সাথে কথা বলেছি। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

এই দুর্ঘটনার কারণে ৩০০ ফিট সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও, পরে তা স্বাভাবিক হয়ে আসে। বাংলাদেশের রাস্তায় এত দামী গাড়ির এমন দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।