ফরিদপুরের সালথায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নির্মলা রাণী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সালথা সদর বাজারের স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মলা রাণী জেলা সদর উপজেলার কানাইপুর এলাকার মৃত বিনয় কুমারের স্ত্রী।
আড়ো পড়ুনঃ ট্রেনে কেটে বাবা ও ছেলে নিহত
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নাতির মোটরসাইকেলে করে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন নির্মলা রাণী। সালথা সদর বাজার পার হওয়ার সময় স্কুল রোড এলাকায় এসে ট্রাকের সাইড দিয়ে বের হতে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে ট্রাকের চাকার সামনে পড়ে যান ওই বৃদ্ধা। পরে ট্রাকের চাকার চাপায় ঘটনাস্থলে বৃদ্ধার মৃত্যু হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।