সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শেয়ার বাজার

করাচি থেকে দুবাই গেল ভারতের সেই স্পাইসজেটের একটি বিমান 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-06 09:47:15



করাচি থেকে দুবাই গেল ভারতের সেই স্পাইসজেটের একটি বিমান 

 

 

 

দীর্ঘ ১১ ঘণ্টা পর ১৩৮ জন যাত্রী নিয়ে আবারও দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছে স্পাইসজেটের একটি বিমান। ৫ জুলাই (মঙ্গলবার) দিল্লি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, মানবিক দিক বিবেচনা করেই ভারতীয় বিমানটিকে অবতরণের অনুমতি দেয়া হয়।


মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে স্পাইসজেটের বিমান এসজি ১১। এর কিছুক্ষণ পরই মাঝ আকাশে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। বাধ্য হয়ে পাকিস্তানের করাচি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট।


এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, বিমানটিতে ১৩৮ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাইকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। তবে, ঠিক কোন পরিস্থিতিতে বিমানটি করাচিতে অবতরণ করে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 


এদিকে পাকিস্তানের এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানটির পাইলট করাচি বিমানবন্দরে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায়। পরে, মানবিক দিক বিবেচনায় অনুমতি দেয়া হয়। 
এ ঘটনার পর অন্য একটি বিমান পাঠানো হয় করাচিতে। দীর্ঘ ১১ ঘণ্টা পর সেই বিমানে চেপে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন যাত্রীরা। যান্ত্রিক সমস্যা সমাধানের পর পাকিস্তানে থাকা বিমানটি আবারও দিল্লিতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।