সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে নতুনভাবে হাজির করল ভারত


আন্তর্জাতিক ডেস্ক

eshomoy.com || 2023-09-10 11:31:00
বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে নতুনভাবে হাজির করল ভারত

বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে ভারতের চলমান জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন উপলক্ষে নতুনভাবে উপস্থাপন করেছে ভারত। বিশেষ করে জোটভুক্ত না হলেও আমন্ত্রিত অতিথি দেশ হিসেবে সম্মান জানানো বিশ্বের অর্থনৈতিক শক্তিতে বলিয়ান দেশগুলোর সামনে বাংলাদেশের সম্মান আরও সমৃদ্ধ করলেন ভারতের প্রধানমন্ত্রী। কূটনৈতিক বিশ্লেষকরা এ‌মনটাই মনে করছেন।

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০ চলমান শীর্ষ সম্মেলনে বিশ্বনেতৃত্বের সামনে বাংলাদেশের অবস্থান ছিল উজ্জ্বল।

আরও পড়ুন-  আ.লীগ সরকার মানেই উন্নয়ন : হালিমুল হক মিরু

বিশেষ করে জোটের শরীক না হলেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের দৃষ্টান্ত দেখাতে ভারতের এই উদ্যোগকে অনেকেই দেখছেন ভারত-বাংলাদেশের দৃঢ় সম্পর্ক হিসেবে। একইসঙ্গে বিশ্বের বৃহত্তম গুরুত্বপূর্ণ এই মঞ্চকে ব্যবহার করে ভারতের কাছে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ সেটিও প্রমাণ করেছে মোদি সরকার। 

এছাড়া একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে নরেন্দ্র মোদি বন্ধুত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে একই কাতারে রেখেছেন বলেও ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে সমর্থন করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক বার্তার কথা। বাংলাদেশের বেশ কিছু অভ্যন্তরীণ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি আগ্রহ ভারত যে ভালোভাবে দেখছেন না, সেটাও নানাভাবে জো বাইডেনকে বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন- ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

ইসময়/আরএম/এমআরএম