সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

বাংলাদেশে ভোটের পরিস্থিতি দেখতে এবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল


মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি

eshomoy.com || 2023-10-07 10:11:45
বাংলাদেশে ভোটের পরিস্থিতি দেখতে এবার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যাচাইয়ে এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আগামী রোববার (৮ অক্টোবর) বাংলাদেশে আসার কথা রয়েছে দলটির। তারা ১২ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সাথে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে ডিও লেটার প্রদানের এক মাসের মধ্যে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির

সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধিদলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দু-তিনজন বিশেষজ্ঞ থাকবেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন।

এর আগে গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওইদিন তিনি বলেন, অক্টোবরে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআইর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন।

যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসঙ্ঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে।

এর আগে বাংলাদেশে নির্বাচন-পূর্ব পরিস্থিতি দেখতে গত ৯ জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

উল্লেখ্য ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।

আরও পড়ুন- বগুড়ার শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ

ইসময়/আরএম/এমআরএম