সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

প্রধানমন্ত্রীকে ডিও লেটার প্রদানের এক মাসের মধ্যে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির 


বরগুনা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-10-05 22:17:45
প্রধানমন্ত্রীকে ডিও লেটার প্রদানের এক মাসের মধ্যে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির 

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার হস্তান্তরের এক মাসের ব্যবধানে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন চলাকালে গত ৭ সেপ্টেম্বর নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ ডিও লেটারটি পেশ করেছিলেন। 

আরও পড়ুন- বগুড়ার শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ

এ প্রসঙ্গে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনার মানুষদের বহুকাঙ্খিত একটি স্বপ্ন হচ্ছে, এ জেলায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। তাদের এ দাবি জাতীয় সংসদেও আমি বহুবার তুলেছিলাম। কিছুদিন আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোস্তফা জামালসহ গণ্যমান্য কিছু ব্যক্তি আমার সাথে দেখা করে বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন। তাদের এ আগ্রহ দেখে আমি খুব খুশি হই। 

তিনি আরও বলেন, গত ৭ সেপ্টেম্বর সংসদ অধিবেশন চলাকালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শহীদ লেফট্যানেন্ট শেখ জামালের নামে বরগুনায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আমি নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ডিও লেটার দেই। সে সময় বরগুনায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা এবং বরগুনার ভৌত অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নসহ পায়রা ব্রিজের অগ্রগতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়। 

তিনি আরও বলেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একসময় এই বরগুনারই সংসদ সদস্য ছিলেন, তাই বরগুনার প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি তখনই আমাকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে, প্রস্তাবটি তিনি অত্যন্ত সদয়দৃষ্টিতে বিবেচনা করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গতকালের বিজ্ঞপ্তির মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো বরগুনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কতটা সহানুভূতিশীল।

আরও পড়ুন-  দেশে উৎপাদিত ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়ালে সহায়তার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ইসময়/আরএম/এমআরএম