সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

পিটিআইয়ের নতুন চেয়ারম্যান গহর আলী খান


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 20:08:00
পিটিআইয়ের নতুন চেয়ারম্যান গহর আলী খান

নির্বাচন সামনে রেখে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। ব্যারিস্টার গহর আলী খান দলটির শীর্ষ পদে বসেছেন।

পিটিআইয়ের সদ্য সাবেক প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দলের চেয়ারম্যান পদে গহর খানকে মনোনীত করেছেন।

আরও পড়ুন- অবশেষে রওশনকে ছাড়াই নির্বাচনে জাপা

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় ইমরানের তিন বছরের কারাদণ্ড হয়। এ মামলায় আপাতত সাজা স্থগিত থাকলেও কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় ইমরান কারাগারে আছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গহর খানকে পিটিআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হলো।

দলের কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করতে আজ শনিবার পিটিআইয়ে ভোটাভুটি হয়। পরে পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি জানান, ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।

এ ছাড়া আজ ওমর আইয়ুব খান পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে আলী আমিন গেন্দাপুর খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ও ইয়াসমিন রশিদ পাঞ্জাব প্রদেশে পিটিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন- জিয়াউর রহমান খুনি ছিলেন- জয়

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পিটিআইয়ের প্রিসাইডিং কর্মকর্তা আলী জামান বলেন, পেশোয়ারে কেন্দ্রীয় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। অনলাইন অ্যাপ ও ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

 

ইসময়/এনআই/এমআরএম