সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

আবারও গাজায় আত্মঘাতী হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-03 19:26:00
আবারও গাজায় আত্মঘাতী হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ৭০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় আবার ইসরায়েলি হামলা শুরু

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় গাজায় ৭০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।’
 
তিনি আরও বলেন, ‘গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

আরও পড়ুন- রোনালদোদের হারিয়ে আল হিলালের জয়
 
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হামলা চালানোর পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়।



এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি মেনে মোট সাতবার বন্দি বিনিময় হয়েছে।

এরপর ১ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারো গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৫ হজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।আর আহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।

আরও পড়ুন- ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান
 
উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিনত হওয়ার পর এবার দক্ষিণ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত দুদিন ধরে গাজার মসজিদ, ঘরবাড়ি ও হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

মূলত পুরো গাজাজুড়েই হামলা চালানো হচ্ছে। এর মধ্যেই একদিকে হামলা চালানো হচ্ছে, অন্যদিকে গাজাবাসীকে দক্ষিণে রাফা এলাকার দিকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।


ইসময়/এসআই/এমআরএম