সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

ব্রিটিশে প্রবাসীদের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-05 20:10:15
ব্রিটিশে প্রবাসীদের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা

বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রবেশ সীমিত করতে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাজ্য। এ নিয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

আরও পড়ুন- ইউক্রেনকে এগিয়ে দিয়ে পিছিয়ে পরে যুক্তরাষ্ট্র

এতে বলা হয়, পাঁচ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে যুক্তরাজ্যে কাজের ভিসা পেতে দক্ষ বিদেশি কর্মীদের ন্যূনতম বেতনের সীমা বৃদ্ধি এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার মতো সিদ্ধান্ত।

পরিকল্পনায় বলা হয়েছে, যেসব প্রশিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি যুক্তরাজ্যে আসতে চান, তাদের সর্বনিম্ন বেতন ৩৮ হাজার ৭০০ পাউন্ড হতে হবে। আগে এই নিয়ম ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এই এক নিয়মের কারণে অনেক অভিবাসী আসা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। 



ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, এই এক নিয়মের কারণে আনুমানিক ৩ লাখ অভিবাসী কমে যেতে পারে। এমনটি পারিবারিক ভিসার ক্ষেত্রেও সর্বনিম্ন আয় ধরা হয়েছে ৩৮ হাজার ৭০০ পাউন্ড।  
 
এছাড়া ব্রিটিশ সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে, কেবল স্নাতকোত্তর গবেষণা ডিগ্রিতে পড়া বিদেশি শিক্ষার্থীরাই পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিতে পারবেন। এর বাইরে কোনো শিক্ষার্থী পরিবারের সদস্যদের নেয়ার সুযোগ পাবেন না। 
 
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতিনিয়ত অভিবাসীর সংখ্যা বাড়ছেই। সম্প্রতি দেশটিতে রেকর্ড সংখ্যক অভিবাসী ঢুকেছে। মূলত এত বেশি সংখ্যক অভিবাসীর লাগাম টানতেই নতুন উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার, কঠোর করা হয়েছে ভিসানীতি। 

আরও পড়ুন- শীত যেভাবে উপভোগ করছেন নরওয়ের বাসিন্দারা

পরিসংখ্যান বলছে, ২০২২ সালে যুক্তরাজ্যে নতুন অভিবাসীর সংখ্যা ছিল রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার। এটি যুক্তরাজ্যের রাজনীতিতেও বড় ইস্যু হয়ে উঠেছে। ফলে চাপের মুখে রয়েছে ঋষি সুনাক সরকার। 


ইসময়/এসআই/এমআরএম