সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : অর্থনীতি

মদনে অবৈধভাবে সরকারি জলমহল ইজারা, নিচ্ছে না উপজেলা প্রশাসন কোন উদ্যোগ


মোঃ আংগুর  রহমান ভূইয়া- মদন, নেত্রকোণা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-12 19:23:30
মদনে অবৈধভাবে সরকারি জলমহল ইজারা, নিচ্ছে না উপজেলা প্রশাসন কোন উদ্যোগ

জলমহল নীতিমালা আইন লঙ্ঘন করে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, উপজেলা প্রশাসনকে না জানিয়ে, কিছু অসাধু ব্যাক্তি সরকারি জলমহল অবৈধভাবে দখলে নিয়ে, নিজেরাই দিচ্ছে ইজারা।

নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি আল হেলালিয়া সরকারি একটি খাল ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন-বিএনপি-জামায়াতের হরতাল,অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

গত ১১ নভেম্বর  সরেজমিনে গেলে , স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বারবুড়ি গ্রামের মুসলিম উদ্দিন মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, গ্রামের কয়েকজন লোকের কাছ থেকে ৬ লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্য সরকারি ৬.৮ কিলোমিটার জলমহল আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছে  মাছ ধরার জন্য, জানায়নি মদন ভূমি অফিস ও উপজেলা প্রশাসনকে।উক্ত জলমহল  মেশিন দিয়ে পানি সেচে মাছ ধরার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

প্রতিবছর বারবুড়ি গ্রামের পিছনে সরকারি ৬.৮ কিলোমিটার আল হেলালিয়া খালটি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অল্প টাকায়, মসজিদের নাম  করে ইজারা নেয়, উপজেলা প্রশাসনকে না জানিয়ে।

পরবর্তীতে তারা লোকজনকে  নিয়ে দরবার বসিয়ে খোলা মাঠে ডাকের মাধ্যমে  বিক্রি করে তারা মৎস্যজীবীদের কাছে ৯ নয় লক্ষ থেকে ১০ লক্ষ টাকায়।

আরও পড়ুন-কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

এলাকার কিছু হতদরিদ্র জেলে পরিবার জানায়, উক্ত জলমহল থেকে মাছ ধরে বিক্রি করে দিন উপার্জন করে সংসার চালাতাম, তা এখন আর মাছ ধরতে দেয় না, মসজিদের নাম ভাঙ্গিয়ে  ঢাকের মাধ্যমে নিয়ে নেয় এলাকার কয়েকজন ব্যক্তি।

২০২০/২১ অর্থবছরের বাংলাদেশ সরকারের (বাপাউবো) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৩ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে, ময়মনসিংহের এম রহমান নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান, অত্র আল হেলালিয়া খালের খনন কাজ করে।

 খনন কাজ সম্পন্ন করায় প্রচুর পরিমাণ মাছ এসে জমা হয় উক্ত জলমহলটিতে। এলাকার লোকদেরকে  মাছ ধরতে না দিয়ে, কয়েকজন প্রভাবশালী তারা নিজেরাই মসজিদে নামে ইজারা দেওয়ার নাম ভাঙ্গিয়ে  নিজেরাই এ বাণিজ্য করে নিচ্ছে।উপজেলা প্রশাসন এখনো নিচ্ছে না কোন উদ্যোগ এ ব্যাপারে।

আরও পড়ুন-ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 উক্ত খাল খনন করায়, এই জলমহল থেকে সরকারের অধিক মুনাফা রাজস্ব আদায় হওয়ার কথা রয়েছে।কিন্তু তা না?  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজস্ব  ফাঁকি দিয়ে, কিছু অসাধু প্রভাবশালী  ব্যক্তিবর্গ  দখলে নিয়ে নিজেরাই নিজেদের মতো করে ইজারা দিচ্ছে সরকারি এই জলমহলটি।

এ বিষয়ে ইজারাদার সিরাজুল ইসলামের  সাথে কথা হলে, তিনি মোবাইল ফোনে জানায়, 'গ্রামের লোকদের কাছ থেকে আমি আল হেলালিয়া খালটি ইজারা নিয়েছি এক বছরের জন্য মাছ ধরতে। এতে মদন উপজেলা প্রশাসন জানে কিনা, তা আমি জানিনা, তারা  উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এনেই আমাদেরকে দিয়েছে।'

এ বিষয়ে মদন ইউনিয়নের (নায়েব) তহশীলদার মান্নু রায়হান তিনি বলেন, 'আল হেলালিয়া সরকারি জলমহল অবৈধভাবে দখল নিয়েছে কয়েকজন অসাধু ব্যক্তি।রোজ বৃহস্পতিবার গত (৯ নভেম্বর) এলাকায় গিয়ে  ক্যাস কালেকশনের জন্য ঢুলে ফিটিয়ে দেওয়া হয়েছে। যারা লিজ নিয়েছে অবৈধভাবে তাদেরকে সরে  যাওয়ার জন্য বলা হয়েছে এবং মাছ ধরতে নিষেধও করা হয়েছে।'

 

ইসময়/এনআই/এমআরএম