সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

অক্টোবরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-29
অক্টোবরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

অক্টোবরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি থাকছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা সাত দিনের ছুটি পাবেন।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও একই সময়ে ছুটি নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ এক দিন এগিয়ে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

ফলে অক্টোবরের এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে। তবে ছুটির পর নিয়মিত ক্লাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম যথারীতি চালু হবে।