কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের..."> কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের..."> কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের...">

সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, টেকনাফে আহত যুবক


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-29
কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, টেকনাফে আহত যুবক

কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, টেকনাফে আহত যুবক

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দিনে জেলার টেকনাফে বজ্রপাতে মোহাম্মদ আলম নামে এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মেইজ্জার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বজ্রসহ বৃষ্টির সময় বাইরে অবস্থান করছিলেন আবুল কাশেম। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই দিন টেকনাফ উপজেলার ডেগিলার বিল এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে আহত হন মোহাম্মদ আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।