ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, মামলা ৫০
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৩১ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।
অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, একটি ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।