রংপুরের মিঠাপুকুরে শ্বাশুড়ি এবং ছেলের বৌয়ের পারিবারিক বিবাদের জেরে মসজিদ কমিটি ফতোয়া দিয়ে শাশুড়ি ও শ্বশুরকে অপবাদ রটানোর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে মারধর ও ক্যামেরা কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকদের বিরুদ্ধেই বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনার ঘটনায় মিঠাপুকুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার সচেতন নাগরিক সমাজ।

আরও পড়ুন- মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাংচুর, মামলার জেরে ফের হামলা
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) মিঠাপুকুর উপজেলার ১৪ নং দূর্গাপুর ইউনিয়নের কানুদাস পাড়ায় বিকাল আনুমানিক ৫ টার সময় সচেতন নাগরিক সমাজ ও স্হানীয়রা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র মূলক, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দিয়ে হেও করার প্রতিবাদে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, মুরাদ খান ও রায়হান কবির। এছাড়াও এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী নুরবানু বেগম এবং সাদেক আলী। এসময় সাংবাদিক আজিজুল ইসলাম, মুরাদ খান ও রায়হান কবিরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচার দাবি করেন স্হানীয়রা।

আরও পড়ুন- যশোরে ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৫
সাংবাদিক আজিজুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ আমাদের উপর ক্ষিপ্ত ছিলো। তাদেরই কিছু ব্যক্তি আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ রটিয়ে আমাদের মুখ বন্ধ করতে চায়। আমাদের পক্ষে শতশত লোক আজ রাস্তায় নেমেছে। এতেই প্রমাণ হয় আমরা জনগনের কাছে কতটা নিরপেক্ষ। অপবাদ দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবেনা।
প্রসঙ্গত যে, গত শুক্রবার (২৮-জুলাই) মিঠাপুকুর উপজেলার চান্দনী চাঁদপুর গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মুরাদ খান এবং তার সহযোগী রায়হান কবিরের উপর হামলা এবং তাদের ক্যামেরা কেড়ে নেয় দূর্বত্তরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মুরাদ খান। ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তরা সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করে।

আরও পড়ুন- হারিয়ে যাওয়ার ১৬ বছর পর বাড়ি ফিরলেন সাহাবুল
ই-সময়/আর.এম/এমআরএম