সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রংপুর

জুলাই আগস্টের হত্যাকান্ডে যারাই জড়িত তাদের বিচার যেনো নিশ্চিত করা হয়


তানভীর আহমাদ রংপুর পীরগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2025-04-23 14:49
জুলাই আগস্টের হত্যাকান্ডে যারাই জড়িত তাদের বিচার যেনো নিশ্চিত করা হয়

জুলাই আগস্টের হত্যাকান্ডে যারাই জড়িত তাদের বিচার যেনো নিশ্চিত করা হয়। আমাদের দুর্ভাগ্য প্রশাসনের দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদের সেভাবে সরকার পরিবর্তন করতে পারেনি, এতে সরকারের ব্যর্থতা রয়েছে। তাই আমাদের মানুষিক ও রাজনৈতিক সাংস্কৃতি পরিবর্তন প্রয়োজন।


মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রিয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় উপজেলা জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমীন, দাওয়া সম্পাদক ও উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মেজবাহুল করিম, রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি সোহেল রানা সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি আরও বরেন, যারা শহীদ হয়েছেন তারা আমাদের হৃদয়ে থাকবেন, আল্লাহ তায়ালার বানী অনুযায়ী শহীদরা মৃত না, বরং তারা জীবিত। তার প্রমান শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঈদের সময়ে আমরা আমাদের কর্মসূচীগুলো শহীদ পরিবারদের সাথে করেছি। সময় গুলো শহীদ পরিবারদের সাথে কাটিয়েছি। এভাবে শহীদদের যাতে প্রমোট করা হয়। পরে শিবির সভাপতি আবু সাঈদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন