সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রংপুর

রংপুরে ৪ হত্যা: ফরেনসিক পরীক্ষায় মিলল নতুন তথ্য


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-24
রংপুরে ৪ হত্যা: ফরেনসিক পরীক্ষায় মিলল নতুন তথ্য

রংপুরে ৪ হত্যার নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও দুই সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্ত শেষে নতুন তথ্য জানিয়েছে ফরেনসিক বিভাগ।

ফরেনসিক বিভাগের প্রাথমিক ধারণা, পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মুখমণ্ডল বিকৃত অবস্থায় পাওয়া গেলেও ময়নাতদন্তে অ্যাসিড বা অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের আলামত পাওয়া যায়নি। চিকিৎসকদের মতে, মরদেহে পচন ধরার কারণেই মুখমণ্ডলে এ ধরনের পরিবর্তন হয়ে থাকতে পারে।

রোববার (২৩ আগস্ট) চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় এরই মধ্যে দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে।

তবে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কারণ ও অন্যান্য বিষয় নিশ্চিত হতে তদন্ত চলছে। চূড়ান্তভাবে মৃত্যুর কারণ এবং বিভিন্ন আলামত সম্পর্কে নিশ্চিত হতে সিআইডির ল্যাব পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তদন্তসংশ্লিষ্টরা।