সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

খেলা দেখতে গিয়ে ১২ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

eshomoy.com || 2023-08-26 10:05:30
খেলা দেখতে গিয়ে ১২ জনের মৃত্যু

এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে। ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে স্টেডিয়ামটিতে প্রবেশের সময় পদদলিত হয়ে মারা গেছেন ১২ দর্শনার্থী। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮০ জন। 

শুক্রবার (২৫ আগস্ট) মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ঠিক হলো এশিয়া কাপের ধারাভাষ্যেকারের লিস্ট

সাংবাদিকদের এ তথ্য জানান মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে রেডক্রস কর্মকর্তা বলেন, স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেক দর্শনার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। দর্শকদের পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন এই প্রেসিডেন্ট। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুন- বাংলাদেশ দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান
 
১৯৭৭ সাল থেকে চালু হওয়া ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের আসর বসে প্রতি চার বছর পরপর। আসরকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। এবারই প্রথম নয় এর আগেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টটি।
 
২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন মারা যান। ২৫ আগস্ট শুরু হওয়া এবারের আসরের পর্দা নামবে ৩রা সেপ্টেম্বর।

আরও পড়ুন- তামিম আর ইঞ্জুরী লুকোচুরি চলছেই

সুত্র : রয়টার্স

ইসময়/আরএম/এমআরএম