এশিয়া কাপের ১৬তম আসর আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রথমে পাকিস্তানে টুর্নামেন্টটির আয়োজনের কথা থাকলেও ভারতের কারণে শেষমেষ সেটি গড়িয়েছে শ্রীলঙ্কা পর্যন্ত। সুখবর হচ্ছে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে এই আসরটি সেটি নিয়েই সন্তুষ্ট ক্রিকেট প্রেমিরা। এবার এশিয়া কাপে মোট ১২ জন ধারাভাষ্যকার খেলার বিবরণী দর্শকদের মাঝে তুলে ধরবেন।
আরও পড়ুন- বাংলাদেশ দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান
ধারাবর্ণনার দায়িত্বে দেখা যাবে সাবেক ক্রিকেট কোচ থেকে শুরু করে একসময়ের খ্যাতিমান ক্রিকেটারদেরও। ১২ জনের এই তালিকায় বাংলাদেশ থেকে মাত্র ১ জন রয়েছেন। এছাড়া ভারতের ৫ জন, পাকিস্তানের ৪ জন এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ১ জন করে থাকছেন।

বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার আতহার আলী খান থাকবেন। ভারত থেকে থাকবেন দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরসহ আরও তিনজন। আসরে নিরপেক্ষ ধারাভাষ্যকর হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস।
আরও পড়ুন- বিশ্বকাপের টিকিট বিক্রির সময় চূড়ান্ত
এবছরের এশিয়া কাপে মোট ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এবং গ্রুপ ‘এ’-তে খেলবে ভারত, পাকিস্তান ও নেপাল। নিজ নিজ গ্রুপে রাউন্ড রবিন লিগে (প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলবে) খেলা শেষে দুই গ্রুপের সেরা ৪ দল নিয়ে হবে সুপার ফোর। সেখানেও খেলা হবে রাউন্ড রবিন লিগ সিস্টেমে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে হবে শিরোপার লড়াই।

আরও পড়ুন- তামিম আর ইঞ্জুরী লুকোচুরি চলছেই
২০২৩ এশিয়া কাপের ধারাভাষ্যের দায়িত্বে থাকা লিস্ট-
আতহার আলী খান (বাংলাদেশ), রাসেল আর্নল্ড (শ্রীলংকা), ওয়াসিম আকরাম (পাকিস্তান), ওয়াকার ইউনিস (পাকিস্তান), বাজিদ খান (পাকিস্তান) ও রমিজ রাজা (পাকিস্তান), স্কট স্টাইরিস (নিউজিল্যান্ড), রবি শাস্ত্রী (ভারত), সঞ্জয় মাঞ্জরেকর (ভারত), গৌতম গম্ভীর (ভারত), ইরফান পাঠান (ভারত), দীপ দাশগুপ্ত (ভারত)।

আরও পড়ুন- ভুবনেশ্বর মুছে ফেললেন ভারতীয় ক্রিকেটারের পরিচয়
ই-সময়/আরএম/এমআরএম