অবশেষে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রয়ের সময় সূচি চূড়ান্ত করল আইসিসি। আগামী ১৫ আগস্ট থেকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে ২০২৩ বিশ্বকাপের টিকিটের জন্য। এরপর সাত দফায় টিকিট ক্রয় করা যাবে।
২০২৩ বিশ্বকাপের টিকিটের মূল্য ও টিকিট বিক্রির চূড়ান্ত নির্দেশিকা খুব শীঘ্রই বিসিসিআই এবং আইসিসির পক্ষ থেকে জানানো হবে। কবে কোন ম্যাচের টিকিট বিক্রি হবে, তা এর মধ্যেই জানিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন- তামিম আর ইঞ্জুরী লুকোচুরি চলছেই

ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রয় করা হবে। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে আগামী ২৫ আগস্ট। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রয়ের জন্য নির্ধারিত হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
বাংলাদেশের ম্যাচের টিকিট পাওয়া যাবে ২৫ আগস্ট থেকে। বাংলাদেশের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের বিপক্ষের ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর।
আরও পড়ুন- ভারতের সাথে হেসে খেলে জিতল উইন্ডিজ

১০ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে মোট ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।
কোন ম্যাচের টিকিট কবে বিক্রয় হবে-
২৫ আগস্ট – ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং ইভেন্ট ম্যাচ
৩০ আগস্ট – গৌহাটি এবং ত্রিবান্দ্রমে ভারতের ম্যাচের টিকিট
৩১ আগস্ট – চেন্নাই, দিল্লি এবং পুনেতে ভারতের ম্যাচের টিকিট
আরও পড়ুন- ভুবনেশ্বর মুছে ফেললেন ভারতীয় ক্রিকেটারের পরিচয়

১ সেপ্টেম্বর – ধর্মশালা, লখনৌ এবং মুম্বাইতে ভারতের ম্যাচের টিকিট
২ সেপ্টেম্বর – ব্যাঙ্গালোর এবং কোলকাতায় ভারতের ম্যাচের টিকিট
৩ সেপ্টেম্বর – আহমেদাবাদে ভারতের ম্যাচের টিকিট
১৫ সেপ্টেম্বর – সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রয় হইবে।
আরও পড়ুন- অস্ত্রোপচার ছাড়াই মাঠে ফিরছেন তামিম
ই-সময়/আরএম/এমআরএম