সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-15 17:11:45
টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

আগের তিন সেমিফাইনালে রান না পাওয়ায় অনেকেই বলাবলি করছিল, বড় ম্যাচে বিরাট কোহলি চাপ নিতে পারেন না। নিন্দুকদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কিং কোহলি। পূর্বসূরি শচীন টেন্ডুলকার ২০ বছর আগে যে কীর্তি গড়েছিলেন, তা ভেঙে দিলেন তিনি।

চলতি বিশ্বকাপে রেকর্ড গড়ার নেশায় পেয়েছে বিরাট কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে শচীনের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট। এবার এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের করে নিলেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রান পূর্ণ করেই এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন কোহলি।

২০০৩ বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলার পথে ৬৭৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। এক বিশ্বকাপে সেটিই ছিল কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রান। চলতি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেই সেই রান টপকে গেলেন তিনি।

আরও পড়ুন- ব্রাজিল দলে ৮৫২ কোটি টাকা দামের কে এই বিস্ময়বালক?

আজকের ম্যাচের আগে ৯ ম্যাচে ৫৯৪ রান করেছিলেন কোহলি। গ্লেন ফিলিপসের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে একটি রান নিয়ে শচীনকে ছাড়িয়ে যান তিনি।  

ইসময়/একে/এমআরএম