সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

জুটি গড়ার চেষ্টায় হেড-ল্যাবুশেন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-19 20:20:15
জুটি গড়ার চেষ্টায় হেড-ল্যাবুশেন

রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তোলেছে তারা। ২৪১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।

ভারত- ২৪০/১০ (ওভার : ৫০.০)

অস্ট্রেলিয়া- ১১৫/৩ (ওভার : ২১.৩)

আরও পড়ুন-মোটরসাইকেলে এসে পেট্রলবোমা ছুড়ে চলন্ত বাসে আগুন

দলীয় ৫০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল অজিরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মার্নাস ল্যাবুশেন।

দ্রুত দুই উইকেট হারানোর পর দায়িত্ব বাড়ে স্টিভেন স্মিথের ঘাড়ে। সেই চাপ নিতে পারলেন না এই অভিজ্ঞ ব্যাটার। উল্টো দ্রুত আউট হয়ে দলের বিপদ বাড়ালেন। সপ্তম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন বুমরাহ, ইনসুইং করে ভেতরের দিকে ঢোকা বলে লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন স্মিথ। যদিও পরে দেখা গেছে, বলের ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। রিভিউ নিলে বেঁচে যেতেন স্মিথ।

আরও পড়ুন-রূপগঞ্জে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার

ওয়ার্নারের পর ব্যর্থ হলেন মিচেল মার্শও। চতুর্থ ওভারে শামিকে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন মার্শ। তবে পরের ওভারেই বুমরাহর সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন এই টপ অর্ডার ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে রাহুলের হাতে ধরা পড়লেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৫ রান।

 

ইসময়/এনআই/এমআরএম