সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

সাকিবদের নিয়ে বিস্ফোরক মন্তব্য আকরামের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-25 17:15:30
সাকিবদের নিয়ে বিস্ফোরক মন্তব্য আকরামের

বড় স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ। কিন্তু সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা আসর শেষ করেছে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে। আসরের শুরু থেকে শেষ, একাধিক বিতর্কিত কাণ্ডে জড়িয়েছিল ক্রিকেটাররা।

সেসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। গত কয়েক বছরে একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৫ নভেম্বর) বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আকরাম। এসময় সাকিবদের সমালোচনা করেন তিনি। ব্যর্থতার দায় দিয়েছেন বোর্ড কর্মকর্তাদেরও।

আরও পড়ুন- মাহমুদউল্লাহর চোটের সর্বশেষ অবস্থা জানালো বিসিবি
 
১৯৯৯ সালে অভিষেক, এরপর একে একে সব বিশ্ব আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য ছিল সপ্তম আসর। এবারের বিশ্বকাপে যেখানে নেদারল্যান্ডস, আফগানিস্তানের মতো দল চমক দেখিয়েছে, সেখানে সপ্তম আসরে অংশ নেয়া টাইগাররা কাটিয়েছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে সময়।

মাত্র তৃতীয় আসরে অংশ নেয়া আফগানরা যেখানে শেষ পর্যন্ত সেমিফাইনালের দৌড়ে ছিল, সেখানে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বিদায় নিশ্চিত করেছে সবার আগে। অথচ আসর শুরুর আগে দল নিয়ে সমর্থকদের কতই না স্বপ্ন দেখিয়েছিলেন সাকিব-মিরাজ-শান্তরা।
 
আকরাম বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ এর আগে এতো বাজে বিশ্বকাপ খেলেছে। ১৯৯৯ সালে আমরা ৬টা ম্যাচের মধ্যে ২টা জিতেছি। এবার আমাদের প্রত্যাশা বেশি ছিল। পরিকল্পনা করেছিলাম ভালোভাবে, চার বছর আগে থেকেই শুরু করেছিলাম।

যেহেতু ভারতে খেলা, তাই পরিবেশও আমাদের মতো হবে। সেজন্য ওটা নিয়ে অনেক আশা ছিল আমাদের। যেকোনো কারণেই হোক সেটি হয়নি।


 
বিশ্ব আসর শুরুর আগে কথার লড়াইয়ে মেতেছিল দুই দেশসেরা ক্রিকেটার। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নিয়ে একাধিক অভিযোগ এনে নিজের ফেসবুক থেকে লাইভে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। আর দলের অধিনায়ক সাকিব আল হাসান, বিমান ধরার আগে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে করেছেন বিতর্কিত সব আলোচনা।
 
আকরাম বলেন, ‘সত্যি কথা বলতে অনেকে কথায় জিততে চায়। এজন্য তো ওরকমভাবে পারফরম্যান্স ভালো হয় না। প্লেয়ারদের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটি আমরা করতে পারিনি। মাঠের বাইরে আমরা অনেক বিষয় নিয়ে বেশি আলাপ-আলোচনা করেছি। এটি আমাদের সবার বোঝা উচিত ছিল। কারণ- বাংলাদেশ কিন্তু কোনো ব্যক্তির না।

এটি সবার। একটি দেশে খেলার আগেই যদি এত কথাবার্তা হয়, মানে অন্য বিষয় নিয়ে কথা হয় তাহলে ওই দল কিন্তু কোনোদিনই ভালো করতে পারে না। এটি আমাদের সবার বোঝা উচিত ছিল। কারণ- বাংলাদেশ কিন্তু কোনো ব্যক্তির না। এটি সবার।

বিশ্বকাপে মাঠের ক্রিকেটে না হলেও কথার খেলায় জিতেছে বাংলাদেশ। ভালো খেলতে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জরুরি। এই দলে যার ঘাটতি আছে। পরবর্তী বিশ্বকাপ সামনে রেখে এখনই পরিকল্পনা জানানো উচিত।

আরও পড়ুন- ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতার তদন্ত করবে ফিফা


এসময় দলের একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এর পেছনে দায়টা দিয়েছেন বোর্ড কর্তাদেরই।
 
বিসিবির এ পরিচালক বলেন, ‘গেল কয়েক বছরে একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছে। বোর্ড ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারেন না।  সুন্দর একটা দল কিভাবে নষ্ট হয়ে গেল তাও প্রশ্নের দাবি রাখে।’
 
বিশ্বকাপে দলের অধিক পরীক্ষা-নিরীক্ষা নিয়েও সমালোচনা করেন আকরাম।