সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

মেজর লিগ সকারের সেরা একাদশে জায়গা হয়নি মেসির


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:23:00
মেজর লিগ সকারের সেরা একাদশে জায়গা হয়নি মেসির

২০২৩ মৌসুমের সেরা একাদশ ঘোষণা করেছে মেজর লিগ সকার। যেখানে জায়গা হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির।

গত জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগে মাত্র ৬টি ম্যাচ খেলেন তিনি। ৬ ম্যাচে ১ গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। এমন পারফরম্যান্সে সেরা একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। অবশ্য লিগে মাত্র ১ গোল করলেও মায়ামির হয়ে সব মিলিয়ে ১১ গোল করেছেন তিনি।

আরও পড়ুন- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৮

মঙ্গলবার (২৮ নভেম্বর) এক্সে সেরা একাদশ ঘোষণা করেছে মেজর লিগ সকার। এতে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন লুইস সিটির রোমান বুরকি। ডিফেন্ডার হিসেবে আছেন ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান।

চার মিডফিল্ডার হলেন- লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা ও হ্যানি মুখতার। ফরোয়ার্ড চারজন হলেন- ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।

মেজর লিগ সকারের মৌসুমসেরা একাদশ - রোমান বুরকি, ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান, লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা, হ্যানি মুখতার, ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ। 

 

ইসময়/এসআই/এমআরএম