বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি খেলা। দুদলের ক্রিকেটাররাই ড্রেসিংরুমে বসে অবসর সময় কাটিয়েছেন। অবসরে ড্রেসিংরুমে ফুট ভলিবল খেলায় মেতেছেন টাইগার ক্রিকেটাররা।
আরও পড়ুন- রাতে মাঠে নামছে চার ইংলিশ জায়ান্ট
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সারাদিন ধরেই চলেছে এই বর্ষণ। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও মাঠে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটাররা। মাঠের খেলা না হলেও ড্রেসিংরুমে ফুট ভলিবল খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে এই খেলায় ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল খান।
আরও পড়ুন- মিরপুরে প্রথম দিনেই ১৫ উইকেট
সামাজিক যোগাযযোগমাধ্যমে এই খেলার একটি ভিডিও পোস্ট করেছেন নাফিস ইকবাল। সেখানে তার সঙ্গে খেলতে দেখা গেছে নাইম হাসান, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মাহমুদকে। ভিডিওর এক অংশে দেখা গেছে মাহমুদুল হাসান জয়কেও। হাসান-শরিফুলরা যখন খেলায় ব্যস্ত তখন চুপচাপ বসে ছিলেন তিনি।
ভিডিওর ক্যাপশনে নাফিস লিখেছেন, 'বাইরে বৃষ্টি। ভেতরে চলছে ফুট ভলিবল'
আরও পড়ুন- বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত করবে নান্নু 'বিসিবি'
সিরিজের প্রথম টেস্ট জিতে লিড নিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে আবার সেটা পুষিয়ে দিয়েছেন মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলামরা। তাই বৃষ্টিতে খেলা ভেস্তে গেলেও বেশ ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা।
ইসময়/রআ/এমআরএম