সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

রাতে মাঠে নামছে চার ইংলিশ জায়ান্ট


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-06 20:26:30
রাতে মাঠে নামছে চার ইংলিশ জায়ান্ট

ইংলিশ লিগের পেয়ন্ট টেবিলের হিসেবে ৭ ও ১০ নম্বর দলের লড়াই। সেই হিসেবে খুব জমজমাট ম্যাচ হবে, এটা বলা কঠিন। তবে নামটা যদি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি, তাহলে বাড়তি উন্মাদনা থাকবেই।

পয়েন্ট টেবিল বলছে, উভয় দলই নেই সেরা ছন্দে। সবশেষ ম্যাচে ম্যানইউ নিউক্যাসলের কাছে হারলেও গত ৪ লিগ ম্যাচে তিন জয় পাওয়া ইউনাইটেড ফেভারিট হিসেবে ঘরের মাঠে নামবে চেলসির বিপক্ষে। অতীত পরিসংখ্যানও রেড ডেভিলদের পক্ষে কথা বলছে।

আরও পড়ুন- মিরপুরে প্রথম দিনেই ১৫ উইকেট

দুই দলের ১৯৩ দেখায় চেলসির ৫৫ জয়ের বিপরীতে ৮২ জয় ম্যানইউনাইটেডের। এই ম্যাচে ইনজুরির কারণে ম্যাসন মাউন্ট, মালাসিয়া, মার্টিনেজ, ক্যাসেমিরো, এরিকসনের মতো তারকাদের পাবে না ম্যানইউ।

অন্যদিকে, চেলসির ফর্ম মোটেও ভালো যাচ্ছে না। ব্রাইটনের বিপক্ষে কষ্টার্জিত জয় শেষে তিন ম্যাচে ব্লুদের একমাত্র সাফল্য।

তবে ম্যানইউ ম্যাচের আগে নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক রিচ জেমস আর ডিফেন্ডার কুকুরেলার ফেরাটা স্বস্তি দেবে পচেত্তিনোর দলকে। তবে পুরনো চোটে এখনও মাঠের বাইরে ফোফানা, বেন চিলওয়েল, এনকুকু, লাভিয়ার মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা।

একই সময় ভিন্ন ম্যাচে ম্যানচেস্টারের আরেক জায়ান্ট সিটিও মাঠে নামবে। অ্যাস্টন ভিলার বিপক্ষে হট ফেভারিট গার্দিওলার দল। টেবিলের তিন নম্বরে থাকা দল সবশেষ তিন ম্যাচে টেটনহাম, লিভারপুল ও চেলসির বিপক্ষ ড্র করে শীর্ষস্থান হারিয়েছে।

আরও পড়ুন- ফুড আপ্পিকে নিয়ে কী বললেন জায়েদ খান?

এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে সেরা ছন্দে ফিরতে চায় সিটিজেনরা। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রড্রি ও জ্যাক গ্রিলিশের সার্ভিস পাবে না সিটি।

আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের আতিথ্য নেবে লিভারপুল। শেফিল্ডের বিপক্ষ সবশেষ ৫ ম্যাচের সবকটিতেই জয় পাওয়া ক্লপের দল এই ম্যাচেও মাঠে নামবে ফেভারিট হিসেবে। তবে পুরোনো চোটে এখনও মাঠের বাইরে দলের সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার, স্ট্রাইকার জোতা ও মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

শেফিল্ড-লিভারপুল

রাত ১-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুলহাম-নটিংহাম

রাত ১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি

রাত ২- ১৫ মিনিট, স্টার স্পোর্টস ৩

 

আরও পড়ুন- সাভারে একদফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার সিটি

রাত ২-১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১


ইসময়/এসআই/এমআরএম