নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউনুস আলীর পুত্র ইলিয়াসকে পূর্ব শত্রুতার জেরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।
গত সোমবার (৩১শে জুলাই-২৩)অভিযোগটি দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, মেরাজ আলী(৪০), পিতা মৃত চাঁদ মিয়া, সাং গোপালপুর (খাঁপাড়া),বিচ্ছাদ আলী(৫০),পিতা মৃত হাবিবুর রহমান ও বাবু ইসলাম (৩০), পিতা আব্দুর রউফ, উভয় সাং নগরকয়া, সর্ব থানা লালপুর, জেলা নাটোর।
আরও পড়ুন- নির্মাণাধীন কালভার্ট ভেঙে ৫ জনের মৃত্যু

মঙ্গলবার (১লা আগষ্ট-২৩) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাদী ইলিয়াস হোসেন বলেন, বিবাদীগণ আমার খালাতো ভাই,মামা ও মামাতো ভাই। তাদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের চলছিল। আমি ভেলাবাড়ী মাজার কমিটির সদস্য। ঘটনার দিন ৩০/০৭/২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১:০০ টার সময় মাজারের হিসাব বহি নিয়া লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট হিসাব প্রদান করা সহ বিভিন্ন আলোচনা শেষ করি। একই দিনে দুপুর আনুমানিক ০২.৩০ টার সময় আমি উপজেলা হতে কাজ শেষ করে পায়ে হেটে উপজেলার গেট অতিক্রম করলে পূর্ব শত্রুতার জেরে কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে এসে অতর্কিতভাবে আমাকে এলোপাতারি মারপিট করে সমস্ত শরীর জখম করে।
আরও পড়ুন- বঙ্গপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রবিউলের সন্ধান এখনো মেলেনি

তখন আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। বিবাদীগণ আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তারপর উপস্থিত লোকজনের সহায়তায় অটোভ্যান যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসার জন্য ভর্তি হই। পরের দিন লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
আরও পড়ুন- শেরপুরে কবজ উদ্দিন হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার-৩
এ বিষয়ে বিবাদীগনরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে চাই নি। এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন- শরীয়তপুরে ৫ম শ্রেনীর শিশুকে অপহরণ করে হত্যা
ই-সময়/আর.এম/এমআরএম