চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ঘরের চাবী হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আহম্মেদ মাছুম।
আরও পড়ুন- গানের আসরে আয় না হলে পুলিশকে টাকা দিব কিভাবে : আয়োজক ইমরান

এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুনুর রশীদসহ বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ঘরপ্রাপ্ত উপকারভোগীরা।
আরও পড়ুন- শেরপুরে ক্ষুদে ফুটবলারকে ধর্ষণের পর পর্ণোগ্রাফি তৈরি, গ্রেফতার-১

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা
ই-সময়/আরএম/এমআরএম