সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নাটোর

নাটোরে মুক্তি সেনায় আগুন 


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-19 13:02:00
নাটোরে মুক্তি সেনায় আগুন 

নাটোরে দাড়াঁনো অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে মুক্তিসেনা নামে একটি বাস। গত রাত (শনিবার) ৩টা ১০ মিনিটের সময় শহরের ভবানীগঞ্জ এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেল এসে মুক্তি সোনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশে পাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।


মুক্তিসেনা বাসের চালক মোঃ প্রিন্স জানান, বাসটির মালিক মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বির। তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যান। ভোরে খবর পেয়ে এসে দেখেন গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।


নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।


এদিকে বিএনপি সহ সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টার হরতাল নাটোরে শুরু হয়েছে। রোববার সকাল থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রিবাহি বাস যথাসময়ে নাটোরে আসে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিজিবি,র‌্যাব ও পুলিশের টহল সহ জেলার গুরুত্বপুর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

ইসময়/আরএম/এমআরএম