রুপসা উপজেলা সদরস্থ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ 'আবু হোসেন বাবু।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু।
সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুর রহমান। পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা বাদশা জমাদ্দার,আলিম খান,আসাবুর রহমান,জহিরুল হক শারাদ, জাকির হোসেন,বাবুল শেখ,আসাদুর রহমান বিপ্লব,শামিম শেখ,আজিজুর শেখ, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন,জাহিদুল ইসলাম,জাকির হোসেন,সুশেন হালদার,কামরুল মোড়ল,সুব্রত সরকার বিষ্ণু,হিরামন,তপন রায়,বাবুল শেখ,আব্দুর রউফ শিকদার, নজরুল শেখ,স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম খান,আজিজুল শেখ,মোঃ সিহাব হাসান, নজরুল ইসলাম, রাকিবুল, রেজাওয়ান,মোস্তাকিন বিল্লাহ,রসুল শেখ,দেলোয়ার শেখ,রবি শেখ,মিলন প্রমূখ। আরও<শারদীয় দুর্গোৎসবে ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।