অনেকদিন থেকেই টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুনা যাচ্ছিল। তবে তারা কেউ কখনও স্বীকার করেননি প্রেমের কথা। তারা যে আর সম্পর্কে নেই, তাও জানা গেছে দিশার নতুন প্রেমিকের পরিচয় সামনে আসার পর থেকে। দিশা পাটানির নতুন প্রেমিকের নাম আলেক্সান্ডার অ্যালেক্সিলিক। এবার প্রেমে পড়েছেন টাইগার শ্রফও।
আরও পড়ুন- এবার বলিউড বাদশা ও সর্বভারতীয় ক্রাশ রাশমিক মান্দানা এক সাথে পর্দায় আসছে

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, টাইগারের নতুন প্রেমিকার নামও দিশা। তবে তিনি দিশা পাটানি নন, দিশা ধানুকা। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন তারা।
জানা গেছে, টাইগারের প্রেমের বিষয়ে অবগত আছেন বাবা জ্যাকিও। দিশা ধানুকা মুম্বাইয়ের এক প্রোডাকশন হাউসে কর্মরত আছেন।
আরও পড়ুন- সালমান খানকে হটিয়ে নায়িকা জেরিনের সঙ্গে রোম্যান্স করবেন শাকিব খান
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে আরও জানা যায়, দিশা ধানুকার ২০১৮ সালে বিয়ে হয়েছিল। সে সময় নাম ছিল দিশা জৈন। বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে নিজের নাম বদল করে দিশা ধানুকা করেন।
এবার নতুন প্রেমের খবর উড়িয়ে দিয়ে টাইগার বলেন, ‘এ খবর একেবারেই গুজব। গত দুই বছর ধরেই আমি সিঙ্গেল আছি।’

টাইগার শ্রফের উল্লেখ যোগ্য সিনেমার মধ্যে রয়েছে- হিরোপন্তি (২০১৪), বাগী (২০১৬), আ ফ্লাইং জাট (২০১৬), মুন্না মাইকেল (২০১৭), বাগী ২ (২০১৮), স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ (২০১৯), ওয়ার (২০১৯) ও বাগী ৩ (২০২০)।
আরও পড়ুন- সুখবর দিলেন মিথিলা
ই-সময়/আরএম/এমআরএম