রাফিয়াথ রশিদ মিথিলা, এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। এই অভিনেত্রী সম্প্রতি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
মিথিলাকে ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেয়া হয়। ‘মাই শেলফ অ্যালন স্বপন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান অভিনেত্রী।
মঙ্গলবার ( ২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সুখবর দর্শকদের সঙ্গে শেয়ার করেন মিথিলা।
.png)
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলও একই পুরস্কার জেতার সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি ‘প্রহেলিকা’ সিনেমার ‘মেঘের নৌকা’ গানের জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পীর অ্যাওয়ার্ড পান।
ইসময়/বি.ডে/এমআরএম