সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

সোমবার বাংলাদেশে ঝড় তুলবে ‘অ্যানিমেল’- অনন্য মামুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 20:48:00
সোমবার বাংলাদেশে ঝড় তুলবে ‘অ্যানিমেল’- অনন্য মামুন

মুক্তির একদিনেই সাফল্যের জোয়ারে ভাসছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপি সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার (১ ডিসেম্বর)। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণে ছবিটি বাংলাদেশের পর্দায় ঝলক দেখাতে পারেনি।

তবে বাংলাদেশে মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছিল সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

আরও পড়ুন- অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু

অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘সারা বিশ্ব মিলে ১০০ কোটি রুপি। ব্যাপারটা বুঝলেন তো। সোমবার বাংলাদেশে ঝড় তুলবে।

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে একটি ভিডিও বার্তা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
 
ওই ভিডিওতে অনন্য মামুন বলেন, ‘আইনগত কোনো জটিলতা নেই। শিগগিরই বাংলাদেশে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমাটি।’ এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেন তিনি। 

 

তিনি আরও বলেন, অনেকে আছেন যারা পাইরেসি কপি দেখে ফেলেন সিনেমার। তবে আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন। বাংলাদেশে সেন্সরে এখনও ছাড়পত্র হাতে পায়নি ‘অ্যানিমেল’ সিনেমাটি। সেন্সরে ছাড়পত্র পেলেই ওইদিনই আমরা সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার চেষ্টা করব।

আরও পড়ুন- স্বতন্ত্র বললেই কষ্ট লাগে ,মাহি

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন বাবা-ছেলের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

 

ইসময়/একে/এমআরএম