সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 19:39:15
অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু

গত সপ্তাহেই ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে, প্রতীক্ষা বাংলোটি কন্যা শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই জানা যায়, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন ‘বিগ বি’। সম্প্রতি এক অনুষ্ঠানে সম্পত্তি ভাগাভাগি নিয়ে মুখ খুলেছেন অমিতাভ নিজেই। খবর ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নালের

আরও পড়ুন- আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি

কয়েক মাস ধরেই ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। তবে সম্পত্তির ভাগাভাগি নয়, আলোচনার কারণ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের কথিত দূরত্ব। এমনকি ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছিল। তবে এবার সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় বচ্চন পরিবার।

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে ২ হাজার ৮০০ কোটি রুপির (প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা)  সম্পত্তির ভাগ কীভাবে হবে, জানালেন অমিতাভ বচ্চন।

অমিতাভ জানান, তাঁর সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ের মধ্যে কোনো তফাত করেননি। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।

আরও পড়ুন- ‘নতুন, তাই বুঝতে পারিনি’, শোকজের জবাবে সাকিব

 সদ্য দীপাবলির উপহার হিসেবে অমিতাভ ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ের নামে লিখে দেন, যার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি রুপি। শোনা যায়, এই বাংলো বেশ পছন্দের ছিল ঐশ্বরিয়া রাইয়ের। তবে ‘বিগ বি’ নিজের মেয়ে শ্বেতাকে দিলেন ‘প্রতীক্ষা’।

মুম্বাইয়ের ভিট্টালনগর কো–অপারেটিভ হাউসিং সোসাইটির ‘প্রতীক্ষা’ দুইভাগে বিভক্ত। এক ভাগ ৬৭৪ বর্গমিটারের, আরেকটি ৮৯০ বর্গমিটারের। এটিই নাকি বিগবি-র প্রথম সম্পত্তি। মা–বাবার সঙ্গে এখানেই বেড়ে ওঠা অভিনেতার।

আরও পড়ুন- বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১

এই বাংলো ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের। তবে ছেলে অভিষেকের ভাগ্যে পড়েছে কোন কোন সম্পত্তি, তা গোপন রেখেছে বচ্চন পরিবার।

 

ইসময়/এনআই/এমআরএম