সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : নেত্রকোনা

রাতের আধারে  ঘরে  ঢিল মারাকে কেন্দ্র করে আহত দুই


আলী আজগর পনির - নেত্রকোনা প্রতিনিধি

eshomoy.com || 2023-09-23 16:31:15
রাতের আধারে  ঘরে  ঢিল মারাকে কেন্দ্র করে আহত দুই

নেত্রকোনার মদনে মোদি দোকান ঘরের উপরে ঢিল মারাকে কেন্দ্র করে আদর মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুত্ব জখমের ঘটনা ঘটেছে। 

গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত, আদর আলী বাস্তা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

আরও পড়ুন- ভিসা নীতির আওতায় বাংলাদেশী কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা শুরু করেছে যুক্তরাষ্ট্র

সরজমিনে গেলে এলাকাবাসীর সূত্রে জানা যায়, আদর আলী মিয়ার দোকানে কেবা, কারা রাতের অন্ধকারে ড্রিল মেরে পালিয়ে যায়। এ ঘটনায় আদর আলী মিয়া (ইউপি) সদস্য হানিফ সহ এলাকাবাসীকে জানায়। এলাকাবাসীকে ও ইউপি সদস্য মুদি দোকানি আদর আলী কে  পরামর্শ দেন,কে ড্রিল রাতের অন্ধকারে পালিয়ে যায়, তা সনাক্ত করার জন্য।পরবর্তীতে, মুদি দোকানদার আদর আলী মিয়া রাতের অন্ধকারে বসে থাকে, কে দোকানে ড্রিল  মেরে পালিয়ে যায়, তা সনাক্ত করার জন্য।

(২২সেপ্টেম্বর )রোজ শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ইসমাইল মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০), আদর আলী মিয়ার মুদি দোকানে ড্রিল মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, আদর আলী মিয়া সহ কয়েকজন মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। রাতেই আহত অবস্থায় এরশাদকে স্বজনেরা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে (২৩ সেপ্টেম্বর) রোজ শনিবার সকাল ৭টার দিকে কৃষি জমিতে কাজ করা অবস্থা, মুদি দোকানদার আদর আলী কে। ইসমাইল মিয়ার ছেলে, কাজল মিয়া(২৭) , ফুল মিয়া (৩৫) ,ও চন্দন মিয়া (৩২) তিন ভাই মিলে তাকে দাঁড়ানো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আরও পড়ুন- আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে: আব্বাস


এ ঘটনায় প্রতিপক্ষ আহত, এরশাদ মিয়ার  (স্ত্রী )বলেন, রাত ১১টার দিকে , আদর আলী মিয়ার দোকানের পাশ দিয়ে আমার স্বামী বাড়িতে আসার পথে, সন্দেহ করে আদর আলী সহ তার লোকজন মিলে মারধর শুরু করে, মারধরের এক পর্যায়ে মাথায় আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়ে, পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। এ নিয়েই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।


এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসময়/আরএম/এমআরএম