সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, গলায় ফাঁস দিলো ছাত্রী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-26 16:05:00
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, গলায় ফাঁস দিলো ছাত্রী

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সতেরো রশি গ্রামে ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন- এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত?

সাদিয়া আক্তার চর বিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামের ৩৩ নম্বর ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম মৃধার মেয়ে। সাদিয়া সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

সাদিয়ার মা রোজিনা আক্তার বলেন, সাদিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ফলাফল দিলে দেখা যায় সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে সাদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রাব্বানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদিয়া আক্তারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন- ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ইসময়/একে/এমআরএম