সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 18:36:15
ষষ্ঠ ও অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

২০২৩ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আরও ২০ দিন বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- সুসি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, আবেদন শেষ ২ ডিসেম্বর বিকেলে

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম বিলম্ব ফি ছাড়াই আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। বৃহস্পতিবার এ দুই শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল।

আরও পড়ুন- ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

বাদ পড়া শিক্ষার্থীদের এসময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের নিয়ম

বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে। ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে।

নয় বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

আরও পড়ুন- জবির প্রথম নারী উপাচার্য সাদেকা হালিম

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের নিয়ম

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (OMES/eSIF) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। Dashboard থেকে eSIF JSC ক্লিক করে Payable fees of JSC–এ Applicant name, mobile no. এবং Number of Student দিয়ে Print Sonali Seba–তে ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে।

ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের সোনালী সেবার স্লিপ পুনরায় বের করতে পারবেন প্রতিষ্ঠানপ্রধানরা।

আরও পড়ুন- ১৫টি প্রশ্নের উত্তর দিয়ে কোটি রুপি জিতল অষ্টমের শিক্ষার্থী

জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ১(খ) ধারা অনুযায়ী, পরীক্ষার বছরের ১ জানুয়ারি পরীক্ষার্থীর ন্যূনতম বয়স ১১ বছরের বেশি হতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে বয়স হবে সর্বোচ্চ ১৭ বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২২ বছর।

 

ইসময়/রআ/এমআরএম