সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

গ্রহণযোগ্যতা পায়নি একক ভর্তি পরীক্ষার দাবি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-03 20:36:45
গ্রহণযোগ্যতা পায়নি একক ভর্তি পরীক্ষার দাবি

বড় বিশ্ববিদ্যালয়গুলোর অসম্মতির কারণে এবারও আলোর মুখ দেখছে না একক ভর্তি পরীক্ষা পদ্ধতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উদ্যোগ নিলেও শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পাওয়াকেই প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন- টিএসসিতে মেট্রোরেল স্টেশনের উদ্বোধন, ঢাবি শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি

জানা যায়, বর্তমানে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, তিনটি প্রকৌশল ও প্রযুক্তি এবং ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিলেও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা হয়।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে শিক্ষার্থীদের পড়তে হয় নানা বিড়ম্বনায়।

এ অবস্থা থেকে উত্তরণে একক ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালেও নানা কারণে তা চূড়ান্ত হয়নি।

 

ইউজিসি বলছে, ১৯৭৩-এর অধ্যাদেশে পরিচালিত বিশ্ববিদ্যালয়সমূহের অসম্মতির কারণেই আলোর মুখ দেখছে না একক ভর্তি পরীক্ষা পদ্ধতি।

আরও পড়ুন- চাঁদকে ঘিরে রয়েছে নানা রহস্য , বিজ্ঞানীরা সেই রহস্যের সন্ধানে আছেন

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় প্রায় ১১ লাখ শিক্ষার্থী। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে আসন রয়েছে ১৩ লাখ।

এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা ৬০ হাজার, ফলে উচ্চশিক্ষায় আসন সংকট না থাকলেও উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত ৯৩ হাজার শিক্ষার্থীর সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না।

সবাইকে প্রচলিত উচ্চ শিক্ষা নেয়ার পরিবর্তে কারিগরি ও কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সব বিশ্ববিদ্যালয় নিয়ে একক পরীক্ষা না হলেও বিভাগের মিল রয়েছে সমগোত্রীয় এমন বিশ্ববিদ্যালয়গুলো মিলে গুচ্ছভুক্ত হলে শিক্ষার্থীদের দুভোর্গ কমবে।

আরও পড়ুন- চাঁদে মুখ থুবড়ে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫, ব্যর্থ হলো অভিযান

এছাড়াও ভর্তি প্রক্রিয়ায় হয়রানি রোধে দ্রুত ন্যাশনাল টেস্টিং অথরিটি প্রতিষ্ঠার পাশাপাশি একক পরীক্ষা পদ্ধতি প্রচলনের আগে কেন্দ্রীয়ভাবে একবার ফি গ্রহণ করে একাধিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার পরামর্শ শিক্ষাবিদদের। 


ইসময়/এসআই/এমআরএম