সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: আকাশ থেকে সমুদ্রে পড়ে প্রাণ গেল পর্যটকের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-01
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: আকাশ থেকে সমুদ্রে পড়ে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: আকাশ থেকে সমুদ্রে পড়ে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রায় খুলনা জেলার বাসিন্দা। তিনি বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসে প্যারাসেইলিংয়ে অংশ নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উড্ডয়নের সময় তিনি নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং পরিচালনায় নিরাপত্তা মান ও তদারকি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। অতীতেও একই ধরনের কয়েকটি দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছিল।