বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ৷
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট।
আরও পড়ুন- গলাচিপায় দুই ভাঙ্গারী ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
এর আগে গতকাল রোববার ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সোয়া ৮টার দিকে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনায় সম্মানিত করা হয় । ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন।
এরপর মধ্যরাতে গানের দল ‘জলের গান’- এর রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
এর আগে সর্বশেষ ১৯৯০ সালে বাংলাদেশ সফর করেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ। এরপর কেটে গেছে ৩২ বছর । অবশেষে আবারও ফরাসি কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে এলেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।
আরও পড়ুন- সিংড়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
ইসময়/আরএম/এমআরএম