পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বন্দরে অবৈধ ভাঙ্গারী প্লাষ্টিক কারখানায় ডেঙ্গু মশার উপদ্রপ ও লার্ভা পাওয়ায় দুই ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমা করেন ভ্রাম্যমাণ আদালত।
১০ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা কয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অবৈধ ভাঙ্গারী পরিত্যক্ত প্লাষ্টিক কারখানায় বৃষ্টির পানি জমে প্রতিনিয়ত'ই ডেঙ্গু মশার উপদ্রপ বেড়ে যাওয়ায় এলাকা থেকে উপজেলা পর্যন্ত ডেঙ্গু মশার ভয়াবহ রুপ ধারন করছে। যার ফলে উলানিয়া,পাড় ডাকুয়া এলাকায় প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এমন কি ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন - হাতিয়ায় জেলেদের জীবনমান দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

স্থানীয় জনসাধারণ বলেন অত্র এলাকা থেকে প্লাষ্টিক বর্জ্য নিরসন হলেই ডেঙ্গু সহ নানা অজানা রোগ থেকে আমরা খুব দ্রুত মুক্তি ও স্বস্তি পাবো।
এবিষয়ে উলানিয়া বাজার পাড়- ডাকুয়ায় অবৈধ ভাঙ্গারী প্লাষ্টিক বর্জ্যের ডেঙ্গু মশার লার্ভা ও পরিত্যক্ত মেডিকেল সার্জারি বর্জ্য ক্রয় বিক্রয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় দু'জনকে এক লাখ টাকা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সাঈফুল ইসলাম। পরে অর্থ দন্ড পরিশোধ করে ভাঙ্গারী ব্যাবসায়ী আল- আমিন ও সাকিল রাড়ী মুক্ত হন।
এসময়ে উলানিয়া বন্দর ফাঁড়ির পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাবেদ, স্থয়ানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি মিঠু তালুকদার , বন্দর ব্যাবসায়ী মহল, শিক্ষক, সাংবাদিক মোঃ সোহাগ রহমান, মু. জিল্লুর রহমান জুয়েল, শিশির রঞ্জন হাওলাদার সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এ অভিযান পরিচালনায় স্থানীয়দের মাঝেঁ স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছেন বলে জনসাধারণ ব্যক্ত করেন।
আরও পড়ুন - সিংড়ায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
ইসময়/আরএম/এমআরএম