সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান


আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-11-14 18:26:45
ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন দশটি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ই নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এসব ঘরের দলিলপত্র হস্তান্তর করা হয়।

আরও পড়ুন- দুই শতাধিক ডায়াবেটিস হাসপাতালকে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে: পলক

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার(ভূমি) তাহমিদুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে সুবিধাভোগীদের ঘরের দলিলপত্র হস্তান্তর করেন।

এসময় চরভূরুঙ্গামারী ইউনিয়নের ৬টি, শিলখুড়ি ইউনিয়নের ৩টি ও পাথরডুবি ইউনিয়নের একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর দেয়া হয়।

আরও পড়ুন- গাজার যুদ্ধে ৪২ সাংবাদিক নিহত

ঘর পেয়ে আবেগাপ্লুত চরভূরুঙ্গামারী ইউনিয়নের ফজলু হক ও শিলখুড়ি ইউনিয়নের নুরুল ইসলাম বলেন, মাথা গোঁজার জায়গা ছিলোনা। ঘর পাওয়াতে এখন ছেলে মেয়ে নিয়ে নিরাপদে থাকতে পারবো। আমাদেরকে ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।


ইসময়/এসআই/এমআরএম