সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

গাজার যুদ্ধে ৪২ সাংবাদিক নিহত


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-14 16:23:00
গাজার যুদ্ধে ৪২ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪২ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন - যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হলেন সুয়েলা ব্রেভারম্যান

সিপিজে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হামাস-ইসরাইল সংঘাতে ৪২ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি এবং একজন লেবানিজ। আর আহত হয়েছেন ৯ সাংবাদিক। এ ছাড়া নিখোঁজ রয়েছে তিনজন সাংবাদিক। আর এই যুদ্ধ চলাকালীন ১৩ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, যেসব সাংবাদিকরা যুদ্ধের সংবাদ সংগ্রহ করছেন, তাদের মধ্যেও অনেকজন হুমকি, আক্রমণ, সেন্সরশিপ ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি পেয়েছেন।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সমন্বয়ক শেরিফ মনসুর এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের গাজার এই হৃদয়বিদারক যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে।
 
শেরিফ মনসুর আরও বলেন, গাজায় যেসব সাংবাদিকরা কাজ করেছেন বা করছেন তাদের অনেকেই প্রাণ সংশয়সহ নানা ধরনের হুমকির মুখে পড়ছেন। সাংবাদিকরা অনেকেই তাদের সহকর্মী এবং পরিবারের সদস্যদের হারিয়েছেন। এ ছাড়াও সংবাদমাধ্যমের সুবিধা ও নিরাপদ আশ্রয় না পাওয়ায় অনেকেই প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন।

আরও পড়ুন- হিজবুল্লাহর হাতে ‘বুরকান’ ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরাইল

এক মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ যুদ্ধে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছেন। বর্তমানে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে; যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসময়/একে/এমআরএম