সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

রহস্যে ঘেরা পরিমনির মৃত্যু!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-15 18:20:30
রহস্যে ঘেরা পরিমনির মৃত্যু!

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ড সহ সামশু সাওদাগরের বাড়িতে চলছে গগন বিদারী আহাজারি আর শোকের মাতম।
গত সোমবার(১৩-১১-২০২৩) রাতে এ বাড়ির ওমান প্রবাসী মাহবুবুল আলমের একমাত্র শিশু কন্যা মুনতাহা আলম তোহার (৯) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

কেউ বলছে বাড়ির ছাদ থেকে পরে গিয়ে মৃত্যু হয়েছে, আবার অনেকেই বলছেন পরিবারের সাথে অভিমান করে নিজে নিজেই আত্নহত্যা করেছে। অপরদিকে নিকটজনদের ধারনা তোহা মোবাইলে ভারতীয় নাটকের ক্রাইম সিনে ফাঁসির দৃশ্যে আসক্ত হয়ে নিজের গলায় নিজে ফাঁস দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে।

কিন্তু এ ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারছেন না তোহার পিতা প্রবাসী মাহবুবুল আলম। তিনি বলেন আমি ওমানে ছিলাম। আমার পরিমনির ( নিহত তোহাকে আদর করে পরিমনি বলেই ডাকতেন তিনি) মৃত্যুর খবর পেয়ে পাগলের মতই সকালে দেশে ছুটে আসি। আমি জানিনা কি কারনে আমার পরিমনির মৃত্যু হয়েছে।

ঘটনার কিছুক্ষণ আগেও আমার পরি মোবাইলে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে। নিহত তোহা স্থানীয় সেবা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যায়ন করতো বলে ও জানান তিনি।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, শরীরের কোন জায়গায় আঘাত পরিলক্ষিত হয়নি। তবে গলায় কিছুটা দাগ দেখা গেছে সেটা ফাঁস লাগানোর কারণে ও হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আছহাব উদ্দীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।


ইসময়/এসআই/এমআরএম